সৌজন্যেঃদরবারে ছালেকীয়া কবিরীয়া
জিন্দা কাবায় করবো সেজদা

বাঁধা দিস না শরিয়তি ভাই,

সেজদার মজা যে পেয়েছে

ফতুয়া তার কি আসে যায়।।


আল্লাহ ছাড়া সেজদা করা

কুরানে তা নিষেধ রয়,

আল্লাহ দেখে সেজদা করলে

নামাজ তাহার কবুল হয়।।


না বুঝে করলে সেজদা

পড়বে শেরেকের ফেরে,

বুঝে শুনে না করিলে

লকব পাবি কাফেরে।।


বই পুস্তকে খুঁজে কি আর

সেজদার মর্ম বুঝা যায়,

গুপ্ত জ্ঞানের অধিকারীই

সেজদা করে ফয়েজ পায়।।


আদম ইউসুফ সেজদা নিল

নিল নবী মোহাম্মদ, 

কানার লেখা তাফসির পড়ে

বুঝবি কি সে নিয়ামত।।


ঘৃনা নিন্দা করবে লোকে

তৌহিদ সেজদা ছেড়ো না,

আল্লাহর সেজদা মুর্শিদ নিবে

এটাই স্রষ্টার বাহানা।।


সৌজন্যেঃদরবারে ছালেকীয়া কবিরীয়া