কর্মজীবন
হিজরী - ১২৬৯ সনে যশোর জেলায় বিচার বিভাগে তৎকালীন কাজী পদে নিয়োজিত হইয়া স্ববংশীয় পূর্বপুরুষগণের প্রথম মিরাছ প্রাপ্ত হন। এক বৎসর কাল বিশেষ দক্ষতার সহিত উক্তকার্য পরিচালনা করিয়া নিজ কৃতিত্বের পরিচয় দান করেন। কর্তৃপক্ষ ও জনসাধারনের নিকট সুনাম অর্জনে শ্রদ্ধার পাত্র হইয়া উঠেন। দোষীর প্রতি শাস্তি দিলে তাঁহার মন বিষাদে মুষড়িয়া পড়িত। রহমতুল্লিল আলামীনই তাহার স্বরুপ। সৃষ্ট বিশ্ব জীবের প্রতি দয়ায় তাঁহার কার্য। দযা না করিয়া তো তিনি পারেন না। উক্ত কার্যে তাঁহার মন বসিল না।১২৭০ হিজরীতে যশোর জেলার কাজীপদে তিনি স্বইচ্ছায় ইস্তফা দিলেন। সে সময় কলিকাতায় মুন্সি বো আলী (রঃ) এর মাদ্রাসায় প্রধান মোদার্রেছের পদ খালী ছিল।তিনি শিক্ষাকার্যে ইচ্ছা প্রকাশ করায় কতৃপক্ষ অতি সাদরে তাঁহাকে আহবান জানাইলেন। কলিকাতা অগমনে উক্ত মোদার্রেছি কার্যভার গ্রহন করিলেন।
💚গাউছুল আযম মাইজভান্ডারি (কঃ) জিবনী ও কারামত গ্রন্থ,পৃষ্ঠা -২০-২৩💚
সৌজন্যেঃ দরবারে ছালেকীয়া কবিরীয়া
1 Comments
💜💜
ReplyDelete