বিবাহ বন্ধন ও সাংসারিক জীবন
| সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা |
১২৭৬ হিজরীর বৈশাখ মাসে ৩২ বৎসর বয়সের সময় একদা আজিম নগর নিবাসী মুন্সী সৈয়দ আফাজ উদ্দিন আহমদ সাহেবের কন্যা মোছাম্মৎ সৈয়দা আলফুন্নেছা বিবির সহিত হযরতের বিবাহ বন্ধন স্থাপন করা হয়। প্রকৃতির লীলা; আল্লাহতা’লার মর্জি, ছয়মাসের মধ্যে তাঁহার এই বিবি জান্নাতবাসী হইলেন।ঠিক সেই বৎসরই হযরতের জননী তাঁহাকে পুনঃ উক্ত আজিম নগর নিবাসী সৈয়দা লিৎফুন্নেছা বিবির সহিত দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ করেন।১২৭৮ হিজরীতে তাঁহার এক কন্যা সন্তান জন্মগ্রহন করিলেন।তাঁহার নাম রাখা হইল সৈয়দা -বদিউন্নেছা বিবি।ইনি চার বৎসর বয়সে জান্নাতবাসী হন।ইহার পর তাঁহার আর একটি পুত্র সন্তান হইয়াও অল্পদিনে ইহা সংসার ত্যাগ করেন। ১২৮২ হিজরী বাংলা ১৩ই চৈত্র তারিখ সন্ধাকালে তাঁহার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিলেন। তাঁহার নাম রাখা হয় সৈয়দ ফয়জুল হক। ইহার আরো আট বৎসর পর ১২৮৯ হিজরিতে তাঁহার এক কন্যা সন্তান ভূমিষ্ট হন! তাঁহার নাম রাখা হয় সৈয়দা আনোয়ারুন্নেছা। হযরতের একমাত্র পুত্র সন্তান জনাব মাওলানা ফয়জুল হক সাহেব দুনিয়াতে দুইজন পুত্র সন্তান এক কন্যা রাখিয়া অল্প বয়সে হযরতের পূর্বেই জান্নাতবাসী হন।
সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা
0 Comments