সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা

প্রাণের তুল্য মওলাধন

প্রাণের তুল্য মওলাধন,

"নিত্য তোমায় হয় স্মরণ

প্রাণের তুল্য মওলাধন।।


তোমাকে চিনেনা যারা

খোদাকে চিনেনা তারা,

ক্বলবে তোমার প্রেমের সাড়া

নূরে ভরপুর তন-বদন।।


আউয়ালে আখেরে তুমি

জাহেরে বাতেনে তুমি,

নত শিরে তোমায় নমি,

মাইজভান্ডারী মওলা ধন।।


সংকট হরণ তুমি

বিপদ বারণ স্বামী,

তোমার প্রেমের নাইকো

কমি সঙ্গে থাক সর্বক্ষণ।।


তুমি না ত্বরাইলে মওলা

কে আছে ত্বরাণেওয়ালা,

আরশে তোমার নাম উজালা 

নূরে ভরপুর তন-বদন।।


সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা