বাল্যাচরণ ও বিদ্যা অর্জন
| সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা |
সাত বৎসর বয়সের সময় তিনি নামাজ শিক্ষা করেন। নামাজের সময় হইলে তিনি উদ্বিগ্ন হইয়া পড়িতেন । লিখাপড়ায় সব সময় তিনি প্রথম স্থান অধিকার করিতেন। তাঁহার লেখাপড়া ও আচার ব্যবহারে গুরুজন ও দেশবাসীর তিনি স্নেহের পাত্র হইয়া উঠেন। অতপর ১২৬০ হিজরীতে তিনি কলিকাতা আলীয়া মাদ্রাসায় ভর্তি হইয়া অধ্যায়ন আরম্ব করেন। এইভাবে প্রায় আট বৎসর কাল তিনি কলিকাতা আলীয়া মাদ্রাসায় অধ্যয়ন করেন। তিনি হাদিছ, তফসির, ফেকাহ, মন্তেক, হেকমত, বালাগত, উছুল,আকায়েদ, ফিলছফা, ও ফরায়েজ সহ যাবতীয় শাস্ত্রে তিনি অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবী,উর্দু, বাংলা ও ফার্সী ভাষায় তিনি অশেষ পারদর্শী ছিলেন।
((গাউছুল আযম মাইজভান্ডারি (কঃ) জিবনী ও কারামত গ্রন্থ,পৃষ্ঠা -১৯-২১))
সৌজন্যেঃ আশেকানে ছাত্র পরিষদ,চুয়েট শাখা
0 Comments